৫২। বিসর্জন
( অনুবাদ )
যে তোরে বাসে রে ভালো, তারে ভালবেসে বাছা,
চিরকাল স্থুখে তুই রোস।
বিদায় মোদের ঘরে রতন আছিলি তুই,
এখন তাহারি তুই হোস।
আমাদের আশীর্বাদ নিয়ে তু যা রে
এক পরিবার হতে অন্য পরিবারে ।
সুখ শাস্তি নিয়ে যাস তোর পাছে পাছে,
হুঃখ জ্বাল! রেখে যাস আমাদের কাছে।
হেথা রাখিতেছি ধ’রে, সেথা চাহিতেছে তোরে,
দেরি হোলো যা তাদের কাছে।
প্রাণের বাছাটি মোর, লক্ষ্মীর প্রতিম তুই,
ছু্টটি কতব্য তোর আছে।
একটু বিলাপ যাস আমাদের দিয়ে,
তাহাদের তরে আশা যাস লাথে নিয়ে;
এক বিন্দু অশ্রু দিস আমাদের তরে,
হাসিটি লইয়! যাস তাহাদের ঘরে ॥
