২। প্রশ্ন
মাগো আমায় ছুটি দিতে বল্
সকাল থেকে পড়েছি যে মেলা ।
এখন আমি তোমার ঘরে বসে,
করব শুধু পড়া-পড়া খেল! ।
তুমি বলছ ছুপুর এখন সবে,
না হয় যেন সত্যি হোলো তাই,
একদিনে! কি ছুপুরবেলা হোলে
বিকেল হোলে। মনে করতে নাই ॥’
আমি তে। বেশ ভাবতে পারি মনে
স্যি ডুবে গেছে মাঠের শেষে,
বাগ্দি বুড়ি চুবড়ি ভরে নিয়ে
শাক তুলেছে পুকুরধারে এসে ।
আধার হোলো মাদার গাছের তলা,
কালী হয়ে এল দীঘির জল,
হাটের থেকে সবাই এল ফিরবে,
মাঠের থেকে এল চাষীর দল।
সনে কর্ না উঠল সাঝের তারা,
মনে করু না সন্ধ্যে হোলো যেন।
রাতের বেল। দুপুর যদি হয়
দুপুরবেল। রাত হবে না কেন।
