২৮। মাতৃবৎসল

মেঘের মধ্যে মাগো যারা থাকে
তারা আমাষ ডাকে, আমায় ডাকে ।
বলে, “আমরা কেবল করি খেলা,
সকাল থেকে দুপুর সন্ধ্যেবেলা ।
সোনার খেলা খেলি আমরা ভোরে,
রুপোর খেল খেলি চাদকে ধরে ।”
আমি বলি “যাব কেমন ক’রে
তা”রা বলে “এসে! মাঠের শেষে ।.
সেহখানেতে ঈ্লাড়াবে হাত ভূলে,
আমরা তোমায় নেব মেঘের দেশে ”

আমি বলি, “মা যে আমার ঘরে
বসে আছে চেয়ে আমার তরে,
ভাঁ’রে ছেড়ে থাকব কেমন করে ।”
শুনে তারা হেসে যায় মা, ভেসে।
তার চেয়ে মা আমি হব মেঘ,
তুমি যেন হবে আমার চাদ,
ছু-হাত দিয়ে ফেলব তোমায়.ঢেকে,
আকাশ হবে এই আমাদের ছাদ। .

ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে।
তারা আমায় ডাকে, আমায় ডাকে ।
বলে “আমর! কেবল করি গান
সকাল থেকে সকল দিনমান 1”
তারা বলে, “কোন্দেশে-যে ভাই,
আমরা চলি ঠিকানা তার নাই ।”
আমি বলি, “কেমন ক’রে যাই ।”
তারা বলে, “এসে ঘাটের শেষে ।
সেইখানেতে দাড়াবে চোখ বুজে,
আমর তোমায় নেব ঢেউয়ের দেশে |
আমি বলি, “ম। যে চেয়ে থাকে,
সন্ধ্যে হোলে নাম ধরে মোর ডাকে।
কেমন ক’রে ছেড়ে থাকব তাকে ।”

তার চেয়ে মা, আমি হব ঢেউ,
তুমি হবে অনেক দূরের দেশ ।
লুটিয়ে আমি পড়ব তোমার কোলে,
কেউ আমাদের পাবে না উদ্দেশ ।


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *